শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২৩ পিএম, ২০২১-০৩-১৬
স্বপন কুমার দাস,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদ্য ঘোষিত অসংগতিপূর্ণ আহ্বায়ক কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দুমকি উপজেলার যুবদলের নেতৃবৃন্দ।
গতকাল ১৬ মার্চ বেলা ১১ টার সময় প্রেসক্লাব দুমকির হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার যুবদলের ত্যাগী ও বারবার কারা নির্যাতিত নেতৃবৃন্দের পক্ষে লিখিত বক্তব্য পাঠ কারেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন সম্ভু।
তিনি বলেন, অসংগতিপূর্ন আহ্বায়ক কমিটির মধ্যে সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন হাওলাদারের কোন রাজনৈতিক কর্মকান্ড নেই। যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান লাল মিয়া, সামিম হাওলাদার, মাইনুল হাসান সোহেল, তারা অপরিচিত মুখ এবং বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত। সাইদুর রহমান তিনি গ্রামীনব্যাংকে চাকুরীরত এবং দুমকি উপজেলার বাহিরে স্থায়ী ভাবে বসবাস করেন। এই কমিটির দুই তৃতীয় অংশ অপরিচিত মুখ দিয়ে গঠন করা হয়েছে। তাদের দাবি সদ্য ঘোষিত অসংগতি কমিটির মধ্যে অযোগ্যদের বাতিল করে যোগ্য, ত্যাগী, কারাবরণ, নির্যাতিত, হামলা, মামলার স্বীকার নেতা কর্মীদের যথাযথ মূল্যয়ন করে ৪৮ ঘন্টার মধ্যে পূর্ণ বিবেচনা না করা হলে পরবর্তীতে মানববন্ধন, বিক্ষোভ সহ পর্যায়ক্রমে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
এবিষয় জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড তৌফিক আলী খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় যুবদল ও ৮ সদস্য বিশিষ্ট বিভাগীয় টিম ও জেলা যুবদলের নেতৃবৃন্দের মাধ্যমে বিবেচনা করে ৪৫ দিনের জন্য আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। অসংগতি থাকলে পরবর্তীতে ত্যাগী যোগ্য নেতাদের পূর্নঙ্গ কমিটিতে মূল্যায়ন করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited